রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

বিএনপির উদ্যোগে রূপগঞ্জে জনতার জিজ্ঞাসা অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

রূপগঞ্জ বিএনপির উদ্যোগে জনতার জিজ্ঞাসা নামে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে। দাউদপুর ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, দাউদপুর ইউনিয়ন হবে রূপগঞ্জের টানজিট পয়েন্ট। এখানকার মানুষ সহজসরল। তারা সব সময় ঐক্যবদ্ধ থাকেন। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের রূপ ফেরাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালাবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি নেতা কায়সার হামিদ রোমান মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আশরাফুল হক রিপন, হাজী সেলিম ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম ও সালাহউদ্দিন দেওয়ান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »