মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৬ Time View

ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র নির্মানাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, মুলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাবার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে এই অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে ভারত সরকার বাংলাদেশে কোন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না প্রত্যাশা করে উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, ভারত একটি বৃহৎ দেশ। প্রতিবেশী দেশের সাথে তাদের ভালো সম্পর্কই রাখা উচিত। ভারত সরকার এমন কিছু করবে না আশা করে তিনি বলেন, ভারত যদি সেটা না করে এটা ভালো লক্ষণ নয়। ভারত সরকার যদি গায়ে পড়ে (পায়ে পাড়া দিয়ে)১৮ কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে তবে তারা ভালো থাকতে পারবে না। বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না বরং ভারতেরই ক্ষতি হবে বলেও মন্তব্য করেন অন্তর্র্বতীকালীন সরকারের দুই মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন।

দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পেছনে শ্রমিকদের কোন দোষ নেই। এর পেছনে যারা ষড়যন্ত্র করছে সরকার তাদের চিহ্নিত করেছে। তবে অধিকাংশ গার্মেন্টস বিপুল পরিমান ব্যাংক ঋণ খেলাপির কারণে বন্ধ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, এ ব্যাপারে সরকার আগামী সপ্তাহের মধ্যেই যথাযথ সিদ্ধান্ত নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »