বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বন্দরে ৫ ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার জরিমানা: কার্যক্রম বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ Time View

নারায়ণগঞ্জে বন্দরে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৫ টি ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়। বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। অবশ্য সন্ধ্যা সোয়া ৭ টায় অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা ও মেসার্স হাজী অটো ব্রিকসকে ১ লাখ টাকাসহ ৫টি ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী উক্ত ৫টি ইটভাটা থেকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »