বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বন্দরে পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের ট্রান্সফরমারে আ.গু.ন

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯৭ Time View

বন্দরের মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের জি-২ (এ২) ট্রান্সফরমার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রান্সফরমারটিতে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং জি-২ ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মদনগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম মোমেন সরকার জানান, বিকল্প হিসেবে সোনারগাঁও ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার চেষ্টা করা হলেও ওই সাবস্টেশনেও কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আধা ঘণ্টার মধ্যে আমরা ট্রায়াল দিতে পারবো। যদি সরবরাহ স্বাভাবিক হয় তাহলে লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

তবে আজ রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সঞ্জয় খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »