বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

বকেয়া বেতন চাওয়ায় নারী শ্রমিককে নির্যা তনের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৩৮ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩ মাসের বকেয়া বেতন চাওয়ায় চুরির অপবাদ দিয়ে এক নারী শ্রমিককে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী উত্তরপাড়া হাজী আম্বিয়া খাতুন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী (২৫) বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ঐ নারীর বাড়ি সাতক্ষীরার আশাশুনির বড়দল এলাকায়। বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় বসবাস করেন। অভিযুক্তরা হলেন, হান্নান খান (৪০) এবং রাসেল (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মাস পূর্বে তিনি অভিযুক্ত হান্নান খানের কদমতলী এলাকায় অবস্থিত প্রতিতী ট্রেড এজেন্সি নামীয় গার্মেন্টস ট্রেনিং সেন্টারে নিযুক্ত হোন। এরপর বিগত সময়ে ভুক্তভোগী সঠিকভাবে কাজ করলেও অভিযুক্ত হান্নান খান তার বেতন ভাতা প্রদান না করে বিভিন্ন তালবাহানা করতে থাকে। এরই ধারবাহিকতায় বিবাদীর নিকট একাধিকবার তার বেতনের টাকা দাবি করলে বিবাদী তাকে বেতনের টাকা প্রদান না করে কুরুচিপূর্ণ মন্তব্যসহ কুপ্রস্তাব প্রদান করেন। গত ৩ মাস পূর্বেই ১নং বিবাদী, ২নং বিবাদীর সাথে প্ররোচনা করে তাকে ফুসলিয়ে ২নং বিবাদীর বাসায় নিয়ে যায়। পরবর্তীতে তিনি বিবাদীদের প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদীরা বিগতসময় তাকে অকথ্য ভাষায় গাল-মন্দসহ নানানভাবে হুমকি প্রদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ সকালে ১নং বিবাদীর নিকট তার পাওনা বেতন দাবি করলে ১নং বিবাদী তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে এসএস পাইপ দিয়ে এলোপাথারি জখম করে এবং শ্লীলতাহীনতার চেষ্টা চালায়। এসময় বিবাদী তার সঙ্গে থাকা একটি ৪ আনি ওজনের স্বর্ণের আংটি, একটি ৭ আনি ওজনের স্বর্ণের গলার চেইনসহ একটি ব্যাগ রেখে দেয়। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।

এলাকাবাসী সূত্রে জানা যায় অভিযুক্ত হান্নান প্রতিতী ট্রেড এজেন্সি (গার্মেন্টস ট্রেনিং সেন্টার)এর মালিক। এখানে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন মেয়াদের ট্রেনিং দেন তিনি। এছাড়া সে উত্তরবঙ্গ কাস্টমস সরকার তরুণ সংঘ এর উপদেষ্টা ও সি এন্ড এফ লাইসেন্স মেসার্স প্রতিতী ট্রেড এজেন্সির নিয়োগকৃত কর্মকর্তা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হান্নান খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে জানান, আমি একটু ঢাকায় আছি। বিস্তারিত ঢাকা থেকে এসে জানানোর কথা বলেন জানান তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ বিষয়ে ওই নারী শ্রমিক থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি দ্রুত দেখার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »