বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

ফতুল্লায় কারখানা খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৪ Time View

ফতুল্লায় ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা কারখানা বন্ধের প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে এ অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে এ সড়কের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হন। শিল্প পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্ট) মো. সেলিম বাদশা অবরোধের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়বাসিন্দা ও শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশন কারখানায় কয়েকশ শ্রমিক কাজ করে। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করেন। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করেন। এমনকি কারখানার ভেতরে ক্যানটিন না থাকার কারণে কাউকে নাস্তা খাওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। তারা আরও জানান, কোনো কারণ ছাড়াই এবং শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। ফলে শ্রমিকরা কারখানাটি খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে বাধ্য হন। এ সড়ক অবরোধের কারণে এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পড়েন এ সড়কে চলাচলরত যাত্রীরা। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

শিল্প পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্ট) মো. সেলিম বাদশা বলেন, বন্ধ কারখানা খুলে দেয়াসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা সড়কে নেমে এসেছিল। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা প্রশাসন ও কারখানা অধিদপ্তরসহ সম্বলিতভাবে মালিক পক্ষের লোকজনের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো সমাধান করা হয়। কারখানাটি আগামীকাল (বুধবার) চালু করা হবে। ফলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। শ্রমিকরা সকাল সাড়ে ৯টা থেকে চারঘন্টা তারা সড়কে অবস্থান করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »