সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে রিভা.লবার, গু.লি ও রাম.দাসহ অস্ত্রধারী গ্রেপ্তার ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে রূপগঞ্জ অ্যাকশনএইডের মতবিনিময় সভা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ Time View

প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে অ্যকশনএইড রূপগঞ্জ শাখার কর্মকর্তারা মতবিনিময় করেছেন। সোমবার (৪ আগষ্ট) দুপুরে রূপগঞ্জ থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় শিশু সুরক্ষা, নারীর সহিংসতা, বাল্যবিয়েসহ নানা বিষয় নিয়ে। এসময় এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়ক আলোচনা হয়।

অ্যাকশন এইডের চনপাড়া পূর্ণবাসন শাখার মেডিকেল অফিসার ডা. নুসরাত কাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল আলম।

এসময় বক্তব্য রাখেন কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ, জাগো নিউজের নাজমুল হুদা, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, যায়যায়দিনের নজরুল ইসলাম লিখন, সাংবাদিক মোঃ নুর আলম, টেন টিভির সাকের মিয়া, হাবিবুর রহমান ও একশন এইডের স্পন্সরশীপ অফিসার উৎসব বৈরাগী প্রমুখ।

নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ। সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সংস্থাটি এই আহ্বান জানায়।

অনুষ্ঠানে অ্যাকশনএইডের কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে নারী নির্যাতন রোধে চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার মাধ্যমেই এই ধরনের সহিংসতা পুরোপুরি নির্মূল করা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা অ্যাকশনএইডের উদ্যোগের প্রশংসা করেন এবং নারী নির্যাতন বন্ধে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। একইসাথে তারা বলেন, এই সমস্যা মোকাবিলায় সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি করা জরুরি।

অনুষ্ঠানে অ্যাকশনএইড চনপাড়া পূর্ণবাসন শাখার মেডিকেল অফিসার ডা. নুসরাত কাদির বলেন, নারী ও শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রশাসন, গণমাধ্যম এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি সহিংসতামুক্ত সমাজ গড়তে পারে।

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম সবসময়ই এই ধরনের সংবেদনশীল বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আসছে। তবে, আরও কার্যকর প্রতিবেদন এবং জনসচেতনতামূলক প্রচারাভিযানের জন্য প্রশাসন ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »