শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নারায়ণগঞ্জ-২ আসন: এমপি বাবুসহ চারজনের প্রার্থীতা বৈধ, বাতিল দুইজনের

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ Time View

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অপরদিকে নির্বাচন কমিশন দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে। সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ-২ সংসদীয় আসনে বৈধ প্রার্থীরা হলেন- নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), শাহজাহান (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন (জাতীয় পার্টি)।

অপরদিকে ক্রেডিট কার্ডের বকেয়া থাকায় ব্যাংক প্রতিনিধির অভিযোগের প্রেক্ষিতে মো. শরিফুল ইসলামের (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল ও নির্বাচন কমিশনের মনোনয়ন ফরমের ২০ ও ২১ নং বিষয়টি পূরণ না করায় এবং স্বাক্ষর না করায় মামুন দিদারের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »