বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬০৯ Time View

জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানার ‘কমিটি পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদ্য গঠিত সদর থানা কমিটির প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন। সদর থানা কমিটির সদস্য সাবিত আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন। সভায় অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন সদর থানা কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলী এবং কবি আরিফ বুলবুল।

নব গঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা যেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়াই করে ৫ আগস্ট হাসিনার পতন ঘটিয়েছি তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আজকে আমরা দেখছি নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাসী, সিন্ডিকেট জন্ম হয়েছে। এই চিত্র আমাদের হতাশ করেছে। কিন্তু আমরা আমাদের বিজয় কাউকে ছিনিয়ে নিতে দিব না। ছাত্র জনতার এই অভ্যুত্থান শুধু একটি দলের বিরুদ্ধে নয়, বরং ঘুনে ধরা এই সিস্টেমের বিরুদ্ধে ছিলো। তাই আমরা সংগঠিত হয়ে এই সিস্টেমকে বদলাতে কাজ করবো। মানুষের ভোটে যেই দলই বিজয়ী হোক, তারা যেন পুরোনো অপরাজনীতিতে ফিরতে না পারে সেটাই আমাদের লক্ষ্য।

সভায় নব গঠিত কমিটির প্রতিনিধিরা নারায়ণগঞ্জের বিভিন্ন অসংগতি সহ করনীয় শীর্ষক আলোচনা ও পরামর্শ প্রদান করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন করেন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »