শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩০৭ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। শুক্রবার (৮ মার্চ) বিকেলে শহরের মিশনপাড়া থেকে মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন ও সাংগঠনিক সম্পাদক মো. রাসেলের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়ে শহরের চাষাড়া চত্বর ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রদল পরীক্ষিত সংগঠন। নতুন নেতৃত্বে প্রাণের এই সংগঠনটি আগামী দিনে রাজপথে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। সেই সঙ্গে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মূল্যায়িত হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমাদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা দেবেন আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ রাজপথে থেকে তা বাস্তবায়ন করবো।

আনন্দ মিছিল আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালহা সাব্বির, মহানগর ছাত্রদল নেতা মীর মো. আনোয়ারুল আজিম, সোহেল আরমান আবিদ, ফাহিম হাসান নয়ন, শামীম, আবির, আলিফ, রামিম, শুভ, আলিফুল ইসলাম সীমান্ত, তালহা, যুবায়ের আকাশ, তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মেহেদী হাসান মৃদুলসহ মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »