শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নারায়ণগঞ্জ পার্চিং উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৯ Time View

ধান ফসলের প্রাকৃতিক পদ্ধতিতে পোকামাকড় দমনের জন্য উদ্বুদ্ধকরণে নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল থেকেই সদর উপজেলার বিভিন্ন ধান উৎপাদন ব্লক সমূহে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।

এ পার্চিং উৎসবে কৃষকদের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীনসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ অংশ গ্রহণ করেন।

ফসলের জমিতে গাছের মরা ডাল, কঞ্চি বা বাঁশের আগা পুঁতে পাখি বসার ব্যবস্থা করার নাম ‘পার্চিং’। পার্চিংয়ে পাখি বসার সুযোগ পেলে তার দৃষ্টিসীমায় কোনো ক্ষতিকর পোকা দেখা মাত্রই সেটি সে ধরে খেয়ে ফেলবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এভাবে পরিবেশবান্ধব পদ্ধতিতে বোরো ধানের জমিতে পোকামাকড় দমনের জন্য পার্চিং নিশ্চিতের লক্ষ্যে উদ্বুদ্ধ করনের মাধ্যমে আয়োজিত পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।

এ পদ্ধতিতে ধানক্ষেতের পোকার আক্রমণ কমিয়ে বেশি ফলন পাওয়া যাবে। নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বে এটি একটি পরীক্ষিত পদ্ধতি। আর এ পদ্ধতি ধানচাষীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »