বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জে সেনা সদস্য হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৫২ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহীন আলম (২২) নামে এক সেনা সদস্য হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জ আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো- সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক রয়েছে। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন ভূইয়া সবুজ জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারী রাতে পটুয়াখালিতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম সাত দিনের ছুটির পেয়ে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত হওয়ায় তার বন্ধু ফারহান হাবিবের বাসা সিদ্ধিরগঞ্জের হিরাঝিল রাত্রিযাপন করতে যাচ্ছিল। এসময় মৌচাক এলাকায় পৌঁছালে ছিনতাইকারী জীবন, সুমন ও জুম্মন অটোরিক্সা যোগে এসে শাহীনের গতিরোধ করে। ছিনতাইকারীরা তার কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ছিনতাইকালে সে বাঁধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তিনজকে মৃতুদন্ড প্রদান করে আদালত।

নিহতের বড় ভাই সাইফুল ইসলাম, এ রায় সন্তোষ প্রকাশ করেন এবং রায়টি দ্রুত কার্যকর করার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »