শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

নারায়ণগঞ্জে মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৬৭৯ Time View

বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে নগরীতে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে মিছিল করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বাদ আছর চাড়ারগোপ থেকে শুরু করে মেট্রোহল হয়ে চাষাঢ়া দিয়ে প্রেস ক্লাবের সামনে ওই মিছিল শেষ করে। পরে প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশের মাধ্যমে সমাপ্তি করে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ আরও নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে ঘরে ঢুকবো না। শেখ হাসিনার পতন ঘটিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন না হওয়া পর্যন্ত, ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, গণতন্ত্র পূণউদ্ধার, মানবতা রক্ষা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিশঃশর্ত মুক্তি ও তাকে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ না হওয়া পর্যন্ত। আমরা হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচি পালন করবো। জনসাধারণ আমাদের সাথে আছে। এই সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘড়ে ফিরে যাবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »