আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনিত প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম ও স্বতন্ত্র প্রার্থী বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন মনোয়নপত্র জমা দিয়েছেন। ররিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা রায়হান কবির কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় আবুল কালামের সাথে ছিলেন বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশি আবু জাফর আহম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাওছার আশাসহ অনেকে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী মো: আজহারুল ইসলাম মান্নান দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে মনোনয়নপত্র দালিল করেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পাচটি সংসদীয় আসনে মোট ৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)আসনে ৮ জন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১ জন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ১৪ জন, নারায়ণগঞ্জ-৪ (সদর-ফতুল্লা) আসনে ২৮ জন, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে ২২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে থেকে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন।