সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

নারায়ণগঞ্জে এসি মেরামতের সময় বিস্ফোরণে ২ এসি মিস্ত্রি নিহত

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View

সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি বেসরকারি ব্যাংকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র মেরামত করার সময় বিস্ফোরণে দুই এসি মিস্ত্রী নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইস্টার্ন ব্যাংকের কাঁচপুর শাখায় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার সদর থানার সেলিম বেপারীর ছেলে মো. তুহিন (২৫) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা মো. রাফি (২২)।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সোনারগাঁ মেগা কমপ্লেক্স নামে ছয়তলা ভবনে ব্যাংকটির শাখা।

এ ভবনের নিরাপত্তা কর্মীরা বলেন, তিনজন এসি মিস্ত্রী ভবনের নিচতলার পেছনের অংশে এসি মেরামতের কাজ করছিলেন। এসময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দু’জন শ্রমিক। অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান।

বিস্ফোরণের ঘটনার পর ব্যাংকটির লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলেও জানান নিরাপত্তা কর্মীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ইস্টার্ন ব্যাংকের কাঁচপুর শাখার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেশার মেরামতের কাজ করছিলেন এসি মিস্ত্রিরা। এ সময় বিস্ফোরণে দগ্ধ হন ওই দুই মিস্ত্রি।

তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »