শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান

ধানের শীষের বিজয় নিশ্চিত করে নারায়ণগঞ্জ-৫ আসনটি খালেদা জিয়াকে উৎসর্গ করবো: খোরশেদ

বন্দর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালাম এর সমর্থনে ১৩নং ওয়ার্ডের মাসদাইর, বোয়ালিয়া খাল, গলাচিপা, ডিএন রোড এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় শত শত নেতা কর্মী নির্বাচনী প্রচারনায় যোগ দেন। প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, এডভোকেট আবুল কালাম আমাদের সকলের মুরব্বি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে থাকবো। বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক। ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়েও দেশ বড়।” এই আদর্শ ধারণ করেই সামনে এগিয়ে যাবো। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রচারনা দোয়ার মাধ্যমে শুরু হয়। দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহবায়ক হাফেজ শিব্বির আহম্মেদ।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »