মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

দেওভোগে মার্কেটে আগুন: ক্ষতি ৩০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭১ Time View

শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ছয় তলাবিশিষ্ট মার্কেটটির তৃতীয় তলার মেসার্স ইফাত মিনি গার্মেন্টস প্রতিষ্ঠানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আগুন লাগার এ খবর নিশ্চিত করেছেন। আগুনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় অনেকেই দোকান থেকে মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, আগুন লাগার খবর পেয়ে সদর ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মিনি গার্মেন্টস মালামাল যেমন সুতা, ফেব্রিক্স, রেডিমেড তৈরি পোশাক সালোয়ার কামিজ, আসবাবপত্র, ফ্রিজ, বৈদ্যুতিক ওয়ারিং মিটার, বৈদ্যুতিক লাইনসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়। এ সময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »