বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে: র‌্যাব সিও

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২১৬ Time View

এবাবের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও ডাকাতি ছিনতাই রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তায় রোবাস্ট পেট্রোল, বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে র‌্যাব-১১। এছাড়া মহাসড়কে তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান র‌্যাব-১১’র সিও লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে ঘরমুখো শহরের মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ি যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার যানবাহন চলাচল করে। এই সড়কে ঈদের সময়ে নানা ধরনের চুরি-ছিনতাই ডাকাতির মত অপরাধ সংগঠিত হয়ে থাকে। নির্বিঘ্নে শহরের মানুষ গুলো যেন গ্রামের গিয়ে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে পারে। সেই লক্ষ্যে আমাদের এই এগ্রেসিভ পেট্রোল ও এক্সটেনসিভ পেট্রোল পরিচালনা করা হবে মহাসড়কগুলোতে।

তিনি আরও বলেন, এই কার্যক্রমকে আমরা তিনটি পর্বে ভাগ করেছি। সেগুলো হলো ঈদ পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থা, ঈদের দিন ঈদ জামাতে নিরাপত্তা ব্যবস্থা এবং ঈদ পরবর্তী রাস্তায় যানজট এবং শহরে ফিরে আসার সময় মানুষের যাতায়াতের নিরাপত্তার জন্য এসব ব্যবস্থা থাকবে। এছাড়া ঈদের পরে বাজার ম্যানেজমেন্ট ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হবে।

র‌্যাব-১১’র সিও আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন স্থানে একযোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, নিয়মিত চেকপোস্ট এবং হাইওয়েতে রোবাস্ট পেট্রোলিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »