শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আ.লীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৩২ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে হরতালবিরোধী মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়। এ সময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগং রোড থেকে শুরু হয়ে মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড হয়ে পুনরায় মৌচাক বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নের্তৃত্ব উক্ত মিছিলে এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি সামাদ বেপারী, থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক (আবুল), রহমত উল্লাহ, কৃষক লীগ নেতা আব্দুল হেকিমসহ অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমাদের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলা করবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »