রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ডিসি অফিসে যৌথ সভা: গুুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২২ Time View

হকার বসতে না দেয়াসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ডিসি অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে যানজট ও হকার ইস্যু নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, একেএম মাহফুজুর রহমান ও আফজাল হোসেন পন্টি প্রমুখ।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গোল টেবিল বৈঠকে সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছিল নারায়ণগঞ্জ শহর যানজট ও হকার মুক্ত করতে হবে। বৈঠকের পরদিনই শহরের ফটুপাতগুলো হকারমুক্ত হয়ে যায়। এবং বৈধ কাগজ ছাড়া বাস চলাচলও বন্ধ হয়। অবমুক্ত হয় আলোচিত মীরজুমলা সড়ক। কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আবারও হকার বসা শুরু হয়। এমনকি হকাররা আন্দোলনে নামে এবং সবশেষ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে হুশিয়ারী দিয়েছে আগামী সোমবারের মধ্যে তাদের বসতে না দিলে তারা কঠোর আন্দোলনে যাবে।

সভায় নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় শহরের ফুটপাতে কোনো হকার বসবে না। এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো বাস শহরে প্রবেশ করতে পারবে না। এছাড়া হকারদের অযৌক্তিক আন্দোলন প্রতিহত হরবে পুলিশ প্রশাসন।

তবে হকারদের কাছ থেকে সরবরাহকৃত তালিকা পাওয়ার পর তাদেরকে শহরের বাইরে অথবা শহরতলীর কোথাও আলোচনা সাপেক্ষে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আর হকারদের তালিকা জমা না দেয়া পর্যন্ত শহরে কোনো হকার বসতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে শহরের যানজট ও ফুটপাত হকার মুক্ত রাখার ক্ষেত্রে সব সময় সহযোগিতা করবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »