মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীরা ভালো থাকবে: রফিকুল ইসলাম

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩২৩ Time View

বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আল্লাহর রহমতে জনগণের ভোটে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীরা সব থেকে ভালো থাকবে। নারীরা হলো মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা সবার উপরে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মহিলাদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা থাকবে। মহিলারা আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য আলাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে।

শুক্রবার (২০ জুন) সকালে মুড়াপাড়া সরকারি কলেজ অডিটরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গত চার জলীয় জোট সরকারে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন। একজন আমাদের আমীর অন্যজন সেক্রেটারি জেনারেল। তাহাদের শহীদ করা হয়েছে। মইনুদ্দিন, ফকিরুদ্দিনের দুই বছর আর হাসিনার ১৬ বছর প্রায় ১৮ বছর। মাইক্রোস্কোপ দিয়ে এই দুই মন্ত্রীর তিনটা মন্ত্রণালয়ের দুর্নীতি খোঁজা হয়েছে। কিন্তু ১ টাকার দুর্নীতি তারা খুঁজে পায়নি। এতে প্রমাণিত হয়- জামায়াতে ইসলাম দুর্নীতি করে না। ৫ ই আগস্টের পর জামায়াত-শিবিরের লোকেরা চাইলে কিছু চাঁদাবাজি করতে পারতো। কিন্তু জামায়াত কোন চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখলবাজী করে নাই। ক্ষমতায় আসলেও জামায়াত চাঁদাবাজি করবে না। আমাদের দলে কোন দুর্নীতিবাজ, দুর্নীতি নেই। এই ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া আর কোন দল দিতে পারবে না। কোন দল বলতে পারবে না, আমরা ক্ষমতায় যাব আমাদের দলে কোন চাঁদাবাজ দখলবাজ নেই। এই ঘোষণা আর কেউ দিতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ঘোষণা দিতে পারে ইনশাআল্লাহ।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের চাঁদাবাজ দখলবাজ ও সন্ত্রাস দুর্নীতি মুক্ত, নৈরাজ্য মুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য লড়াই করছে। এজন্য আমি সম্মানিত কর্মী ভাইদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর হল- এই দেশের সম্পদের কোন অভাব নাই, তবে দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব। কাজেই ন্যায়-নীতি ও ইনসাফকে ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।

অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য পদ প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা জামায়াতেরসহ সেক্রেটারী মোঃ আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ আমীর মাওলানা ইমদাদুল্লাহ হাসেমী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »