মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৫৯ Time View

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে লুণ্ঠিত প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৮ হাজার ৭০০ টাকা ও একটি ক্যাসিও ঘড়ি। গ্রেপ্তাররা হলেন- রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১), শাকিল মুখা (২৫) ও নাদিম (২৬)। এরা সবাই আড়াইহাজার থানা এলাকার বাসিন্দা। সোমবার (৮ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়গঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ৪ জুলাই রাতে ৮/১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়ির ভিতরে প্রবেশ করে তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন বান পপি সারোয়ার পুষ্পদের হাত, মুখ বেঁধে ফেলে। পরে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫২ হাজার টাকা, ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্রান্ডের মোট ৩টি হাত ঘড়ি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আড়াইহাজার মামলা দায়ের করেন আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সাদ্দাম হোসেন। পুলিশ মামলার সূত্রধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৮৭০০ টাকা ও একটি ক্যাসিও ঘড়ি উদ্ধারসহ ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের নামে পূর্বেও ডাকাতি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »