শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান

গ.ড.ফা.দা.র রাজনীতির অবসান: নারায়ণগঞ্জ এখন এনসিপির ঘাঁটি: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৮ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ ভবিষ্যতে নয়, ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক ভিত্তিই নারায়ণগঞ্জে এনসিপিকে শক্ত অবস্থানে নিয়ে এসেছে। একইসঙ্গে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও নতুন কোনো ‘গডফাদার’ রাজনীতির উত্থান ঠেকাতে কঠোর অবস্থানের কথাও জানান।

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় অনুষ্ঠিত সংগঠনটির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “নারায়ণগঞ্জ শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে-এটা আমি ভবিষ্যৎ মনে করি না, বরং বর্তমান বাস্তবতা। অলরেডি নারায়ণগঞ্জ এনসিপির একটি শক্ত ঘাঁটি।”

তিনি বলেন, এ অবস্থান একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ-যুবক, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের দীর্ঘ রাজনৈতিক সক্রিয়তা ও সাংগঠনিক শ্রম।

তার ভাষায়, “এটার জন্য অবশ্যই কৃতিত্ব আপনাদের, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে কাজ করেছেন।”

এসময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে। নাহিদ ইসলাম বলেন, তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নারায়ণগঞ্জের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা।”

তিনি আরও বলেন, “গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”

বর্তমান রাজনৈতিক লড়াইয়ের লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এখন আমাদের সংগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে এখানকার মানুষের জন্য গড়ে তোলা- যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের পক্ষে কথা বলা হয়।”

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার, মাফিয়া বা প্রভাবশালী দুর্নীতিবাজ চক্র মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

তিনি বলেন, “নারায়ণগঞ্জে যাতে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে- এটাই আমাদের প্রত্যাশা।”

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব ও মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »