সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

গ্যাস বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দেয়াল: নারী দগ্ধ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি বাসাবাড়িতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনের দেয়াল উড়ে গেছে। এ ঘটনায় কবিতা আক্তার (৪০) নামে এক গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। গতকাল রবিবার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। দগ্ধ কবিতাকে উদ্ধার করে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দ্বিতীয় তলার তিনটি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দেয়। কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে। বিস্ফোরণে বাসাটি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় কবিতা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী দগ্ধ হয়েছেন। সে আদমজী ইপিজেডের অনন্ত গার্মেন্টেসের কর্মী। বিস্ফোরণের পর লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ওই বার্ন হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, কবিতার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, গ্যাসের চুলা থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। ভোরে গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলেই এ বিস্ফোরণ ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »