শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, চিটাগা রোডসহ আশপাশের এলাকার সাধারণ জনগণ, যানবাহনের যাত্রী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান স্বপন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মঞ্জুরুল আলম মুছা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি এ কে হিরা, সাধারণ সম্পাদক ও শাহাদাত হোসেন রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »