বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

গিয়াসউদ্দিনের দেখা পাননি আজহারুল ইসলাম মান্নান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০২ Time View

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের হীরাঝিলস্থ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে যান। তবে সেখানে গিয়ে তিনি গিয়াস উদ্দিনের দেখা পাননি।

এসময় আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মান্নান বলেন, “রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা সবারই থাকে। যার ভাগ্যে আল্লাহ নমিনেশন রেখেছেন, সেটিই হয়েছে। গিয়াস উদ্দিন সাহেব আমার বড় ভাই, তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এসে পাইনি, ফোনও ধরেননি। তবে আবারও আসবো, বারবার আসবো।”

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হেভিওয়েট প্রার্থী ছিলেন আজহারুল ইসলাম মান্নান ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »