বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

গাজী টায়ার ফ্যক্টরীতে অগ্নিকান্ডে নিখোঁজ স্বজনদের লিংকরোড অবরোধ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ Time View

রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিখোঁজদের ছবি হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী ঘটনাস্থলে এসে নিখোঁজ স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে নিখোঁজ স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিখোঁজ স্বজনরা বলেন, ২৫ অগাস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। ৪ মাস হয়ে আসলেও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি নিখোঁজ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। প্রশাসনের লোকজন বলছে তারা বেঁচে নেই। কিন্তু তাদের মরদেহ কিংবা দেহাবশেষ কিছুই দিচ্ছে না। আমরা পরিবারের নিখোঁজদের সন্ধান চাই।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটা যাচাই-বাছাই করার জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় একটি জিডি দায়ের হয়েছিল এবং জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে। সে বিষয় নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ডিএনএ প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »