মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ

গণঅভ্যুত্থানে এপিসি থেকে ইয়ামিনের লাশ ফেলে দেয়ার ঘটনায় রূপগঞ্জ থেকে এএসআই গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ Time View

সাভারে আন্দোলনরত শিক্ষার্থী শাইখ আস-হাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

রোববার (৩ আগস্ট) ভোরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় এপিসি থেকে ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় নিহত হন শাইখ আস-হাবুল ইয়ামিন। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার বাড়ি সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »