বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কারাগার থেকে বেরিয়ে দেড় ঘণ্টার মধ্যে খুন যুবক

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টার ব্যবধানে ফতুল্লায় প্রতিপক্ষের হামলায় মো. ইমন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।

নিহতের বাবা ওমর খৈয়াম বলেন, তার ছেলে একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জামিনে মুক্ত হয়ে বাড়ির পথে রওনা দেন। কিছুক্ষণ পর মোবাইলে একটি কল পেয়ে বাইরে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও অভিযোগ করেন, আমার ছেলের সাথে কয়েকজনের দ্বন্দ্ব ছিল। ওরাই তারে ফাঁসাইয়া র‌্যাবের হাতে ধরাইয়া দিছিলো। ওরাই ডাইকা নিয়ে কোপাইয়া মারছে।

নিহতের বাবা আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে একজনও একই দিন জামিনে কারাগার থেকে বের হয়েছেন।

ওসি আব্দুল মান্নান বলেন, “আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইমনকে হত্যা করেছে। নিহত যুবক দেড় ঘণ্টা আগে জামিনে কারাগার থেকে বেরিয়েছিলেন।”

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »