বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

কারাগারের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ Time View

নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১ টায় জেলা কারাগারের সামনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা যায়৷ সাথে সাথেই পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নিহতের বয়স ১৪-১৫ বছর। তার পরিধানে ছিলো একটি সাদা পায়জামা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিম বলেন, ধারনা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

নিহত কিশোরের কোন পরিচয় পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেও তারা শনাক্ত করতে পারেনি। আমাদের ধারণা ছেলেটি মাদ্রাসা শিক্ষার্থী হতে পারে। আশেপাশের থানায় সংবাদ পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »