বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

কাঁচপুরে কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৮৮ Time View

স্টার কোল্ড স্টোরেজ নামে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের একটি কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় অবস্থিত এ কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুরগুলো জব্দ করা হয়। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দেয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, ওই কোল্ড স্টোরেজে তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজের ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা। এই খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরনের পরিকল্পনা ছিল তাদের।

তিনি আরও জানান, একই কোল্ড স্টোরেজে জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজের মজুদকৃত ১৭ মেট্রিক টন খেজুর জব্দ করা হয়। বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। ভবিষ্যতেও তাদের এই অভিযান অব্যাহত থাকে বলে তিনি জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহাকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিপুল পরিমাণ এ খেজুরের পুরোটাই মেয়াদোত্তীর্ণ। আমরা অভিযান পরিচালনা করে এটি জব্দ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »