রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল: চরমোনাই পীর

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুরে বালুর মাঠ এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ।

তিনি বলেন, ‘আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র বন্ধুসূলভ আচরণ করবে, এটাই বাস্তবতা। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ইতিহাসে আমরা বন্ধুসূলভ পাইনি। একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করছে। ওই দলটি পরিক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে প্রতারণা করবে। এ প্রতারকদের ক্ষমতায় যাওয়ার আমরা সিঁড়ি হতে চাই না। সে কারণে আমরা বিষয়টি বুঝতে পেরে ১১ দলীয় জোট ছেড়ে দিয়েছি।’

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আরও বলেন, ‘আমরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পথ চলছিলাম, সেই লক্ষ্য ম্লান করে রঙিন স্বপ্ন যারা দেখেছে, তাদের মাধ্যমে জাতি ও দেশ প্রতারিত হবে। দেশ আবারও অশান্তির দিকে যাবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে, তার জন্যই আমরা কাজ করি। আমি নিজে এমপি প্রার্থী হইনি। মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। দেশ ও জনগণের কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা এবং ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমরা রাজনীতি করি।’

তিনি বলেন, ‘৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তান হারিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে লক্ষ্যগুলো একটিও বাস্তবায়িত হয়নি। ৫ই আগস্ট দেশে অভ্যুত্থান ঘটে। অভ্যুত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের শপথ হওয়ার কথা ছিল। কিন্তু দেশে এমন ঘটনা ঘটেছে, যেখানে ফাঁসির আসামীদেরও ছেড়ে দেওয়া হয়েছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি ও সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ ইসলামী আন্দোলনের অন্যান্য নেতারা।

এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »