মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ডিএনডি জলাবদ্ধতা নিরসনে এমপি মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে পাম্প স্টেশন পরিদর্শনে প্রতিনিধি দল

ঈদ সালামি নিয়ে তর্ক: সোনারগাঁয়ে স্ত্রীকে হ.ত্যা.র অভিযোগ

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৭৫ Time View

ঈদ সালামি নিয়ে কথা-কাটাকাটির জেরে সোনারগাঁ উপজেলায় ফারহানা (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তবে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে ঈদের দিন রাতে।

এদিকে অন্য আরেকটি সূত্র জানায়, কথা-কাটাকাটির ঘটনায় স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে এই গৃহবধূ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে শ্বশুরবাড়ি থেকে কম সালামি পাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঈদের দিন রাতে স্বামী সাগর তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »