বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

ঈদে নিহত সুমাইয়ার পরিবারের খোজ নিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৪১৭ Time View

সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৩১ মার্চ) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সুমাইয়ার বাসায় উপস্থিত হন মাহফুজ আলম। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণঅঞ্চলের সংগঠক শওকত আলি।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন। মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মত এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসকল পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। পরে তিনি নিহত সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »