বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ইসলামী ছাত্র আন্দোলনের রূপগঞ্জ থানা সম্মেলন অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৮২ Time View

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার আয়োজনে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় বাইতুল হাবীব মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মাদ রমজান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিরাজ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। তিনি তার বক্তব্যে ইসলামী আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী। তিনি বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের নৈতিকতার মশাল জ্বালাতে কাজ করছে, যা আমাদের সমাজকে আদর্শিক পথে পরিচালিত করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।

সম্মেলনে বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের মূলনীতি ও কার্যক্রমকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মেলনের সমাপনী অধিবেশনে ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি: মুহাম্মাদ রমজান আলী, সহ-সভাপতি: আব্দুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক: মূসআব জামান মাশরাফি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »