মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ইসলামী ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩০৬ Time View

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকালে মহানগর কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচ.এম. শাহীন আদনান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাশিম এর সঞ্চালনায় সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুফতী মাসুম বিল্লাহ বলেন, আগামী ২৮ জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক মহাসমাবেশের আয়োজন করেছে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি নারায়ণগঞ্জ থেকে পঞ্চাশ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় উপস্থিত হবো।তাই আপনার সকলে মাঠে ময়দানে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান।

সভাপতি এইচ এম শাহীন আদনান এসময় বলেন, আজকে যারা উপস্থিত হয়ে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা সাফল্যমন্ডিত করেছেন, তাদের সকলকে মোবারকবাদ জানাই। আগামীতে ইসলাম, দেশ ও মানবতার জন্য কল্যাণ রাষ্ট্র গঠনে আমাদের যে যে পরামর্শ দিয়েছেন তার মাধ্যমে আমাদের জনশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি মুহা: সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মদ আলী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি মুহা নোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী মুহা. তারেক হাসান, প্রশিক্ষন সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মাহবুব বিন আজাদ, তথ্য-গবেষনা ও প্রচার সম্পাদক মুহা.খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনার ও দফতর সম্পাদক মুহাম্মাদ আমির হামজা, অর্থ ও কল্যান সম্পাদক আব্দুল্লাহ আল সাইদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক এম মাহদী হাসান, কওমী মাদ্রাসা সম্পাদক এইচ এম ইউসুফ আহমদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক গাজী মুহাম্মাদ সাইম হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক শেখ মুহাম্মাদ রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবরারুল করীম ও কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম রাফিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »