বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হ.ত্যার বিচার দাবিতে সাইনবোর্ডে ব্ল.কেড

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করে তারা। অবরোধের কারণে মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাংরোড, কাঁচপুর ও সানারপাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মহাসড়কে অবরোধ শুরু হলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

ওসমান হাদীর হত্যার বিচার দাবীতে আসা আলমগীর হোসেন বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি। তারা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

নিরব রায়হান নামে আরেকজন বলেন, “আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে চাই না, আমরা ন্যায়বিচার চাই। ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার দাবিতে ছাত্র জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলেই আছি। বিক্ষোভকারীদের সাথে কথা বলছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »