শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আমরা ভাবতেও পারি নাই জামায়াত-বিএনপি এত জঘন্য হবে: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৪৪৫ Time View

আমরা কোনো পরাজিত শক্তি না। আমরা ভাবতেও পারি নাই জামায়াত-বিএনপি এত জঘন্য হবে। একজন হিন্দু ভদ্র মহিলা তার মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। জামায়াত বিএনপির লোকজন তাদের উপর আক্রমণ করে। ওই মহিলার হাত ভর্তি স্বর্ণের চুড়ি ছিল চাওয়া মাত্র সেগুলো ওদের দিয়ে দিয়েছে। ওনার গলার মঙ্গলসূত্র ছিল। ওদের বলেছে বাবা এটা নিও না। ওরা শুনেনি। মঙ্গলসূত্র টানতে গিয়ে ওই মহিলার ব্লাউজ খুলে ফেলা হয়েছে। তখন ওই মহিলার কি অবস্থা হতে পারে চিন্তা করতে পারেন। তার মেয়ের ওড়না খুলে ফেলা হয়েছে এবং শরীরে হাত দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুলাই) বিকেলে কোটা সংস্কার আন্দোলনে সহিসংতায় ভাঙচুর ও অগ্নিসংযোগে নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থস্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।

শামীম ওসমান আরো বলেন, আর আমার কাছে যেটা বেশি খারাপ লাগছে, একজন সাংবাদিক বোন তার দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। তাকে প্রচণ্ডভাবে মারা হয়েছে। বিএনপি নেতা ইকবাল তার পিঠে ঘুষি মেরেছে। তার পোশাক ছিড়ে তাকে অর্ধ নগ্ন করা হলো। এই ন্যাক্কারজনক কাজে জামায়াত বিএনপিকে কিভাবে ছাড় দেওয়া যায়?

স্বাধীনতা যুদ্ধের সময় যেমন রাজাকারদের খুঁজে খুঁজে এনে বিচার করা হয়েছে। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতিকারী ও তাণ্ডবকারী জামায়াত বিএনপিকে ঘর থেকে খুঁজে খুঁজে বের করব। কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা কোনো রাজনীতি করেন না। পুলিশকে পানি পান করিয়েছে, সেই অপরাধে তাদের গার্মেন্টসটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। তাদের মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ২৬টি শীতল এসি বাস পুড়িয়েছে। আওয়ামী লীগ অফিসে হামলা করেছে। এসব ঘটনা শুনে আমি বসে থাকতে পারি নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »