শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আবাসন সমস্যা সমাধান খুবই জরুরি: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৮৩ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখন যেদিকেই তাকান, শুধু সবুজ আর সবুজ। আগামী ২০/২৫ বছর পরে এ সবুজ থাকবে না। এ ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে ২০১০ সাল থেকে। ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পূর্বাচল নতুন শহরের হারার বাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সড়ক বিভাজন, ফুটপাত, খাল জলাশয়ের পাড় এবং অন্যান্য জায়গায় বনায়ন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, আমরা আপ্রাণচেষ্টা করেছি, আদালতে গিয়েছে। শেষ পর্যন্ত ১৪৪ একর বনভূমি রক্ষা করতে পেরেছি। উপশহরের আবহাওয়াটা একদল বনের মতোই ছিল। সেটা আমার মানুষের অবাাসানের জন্য ধ্বংস করেছি। যাদের আবাসনের জন্য করেছি তারা কেউ আর রাস্তায় নেই।

যাদের আবাসন নেই, আমরা কিন্তু এখানে আবাসনের ব্যবস্থা করে দিতে পারিনি। যাদের আছে তাদেরকই আমরা দিয়েছে। যাদের নেই তাদের কথা চিন্তাও করিনি। আবাসন সমস্যা সমাধান খুবই জরুরি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অরো উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব ডক্টর ফারহিনা আহমেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: রিরাজুল ইসলাম, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমির হোসাইন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »