সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

আদমজীর আলোচিত গডফাদার যুবলীগ নেতা মতি ছেলেসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৭ Time View

সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার বহুল আলোচিত গডফাদার, যুবলীগ নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় তার ছেলে বাবইও পুলিশের হাতে গ্রেফতার হয়। সোমবাের (১৩ জানুয়ারী) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এ তথ্য নিশ্চিত করেন।

মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। ৫ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জ ছাড়েন। জুলাই আন্দোলনে ছাত্রদের উপর তিনি ও তার বাহিনী হামলা চালিয়েছে বলে ঐ সময় আন্দোলনকারীরা অভিযোগ কেেরন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টায় অসংখ্য মামলা রয়েছে।

আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন সময়ে দুর্নীতির একটি মামলায় কারাভোগ করেন মতি। মতিউর রহমান মতির বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয় বলে জানায় দুদক সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »