শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

আইফোন কিনতে কলেজ ছাত্রীর অপহরণ ও গণধর্ষণের নাটক: আটক ২

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৪৮ Time View

একটি দামি ব্রান্ডের মোবাইল, আইফোন কিনার টাকার জন্য সহপাঠীদের নিয়ে ধর্ষন ও অপহরণের নাটক সাজিয়েছেন রূপগঞ্জের এক কলেজ ছাত্রী। এ ঘটনায় রূপগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঐ ছাত্রীর দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে- মুড়াপাড়া কলেজের এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ করা হয়েছে। তার পরিবার থানায় একটি অপহরণের অভিযোগ দেয়। বিষয়টি আমলে নিয়ে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তে বেরিয়ে আসে, ঐ ছাত্রী বেশ কিছুদিন ধরে একটি দামি আইফোন কিনতে চাচ্ছিলেন। কিন্তু পরিবার টাকা না দেওয়ায় সে অপহরণ ও ধর্ষণের সাজানো নাটকের পরিকল্পনা করে। এতে সহায়তা করে তার দুই সহপাঠী।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার সকালে ঐ ছাত্রী কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে  ঐ ছাত্রীর এক সহপাঠি অপহরণকারী সেজে ছাত্রীর মাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ছাত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়।

তিনি জানান, পরদিন বুধবার সে তার বান্ধবী বাসায় অবস্থান করছিলেন। টাকা না পেয়ে, নাটকের অংশ হিসেবে ঐ ছাত্রী তুষকা সিরাপ খেয়ে নিজেকে অচেতন দেখিয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন। পরে ঐ ছাত্রীর ছেলে সহপাঠি ছাত্রীর মাকে ফোন দিয়ে বলে, টাকা না দেওয়ায় মেয়েকে ফেলে গেলাম।

এরপর পুলিশ ঐ ছাত্রীকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়।

ওসি তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রীর দুই সহপাঠীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »