বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

আপনারা সবাই সঠিক পথে থাকবেন: হুইপ বাবু

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ Time View

জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি বলেছেন, যারা দলাদলি করে, দুই নাম্বারি করে, ঢাকা সিলেট মহাসড়কে চুরি-টুরি করে, পাঁচরুখীতে গাড়িতে আগুন দেয়, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আপনারা সবাই সঠিক পথে থাকবেন। সঠিক কথা বলবেন এবং মারামারি কাটাকাটি এসব ছেড়ে দিবেন। যার যেটা দরকার আমাদের মেম্বার, চেয়ারম্যান ও নেতারা রয়েছেন। আমরা সব কাজ সমাধান করে দেব। আড়াইহাজারে সব রাস্তার টেন্ডার করা আছে। কোন ভাঙ্গা রাস্তা থাকবে না। আগামী ডিসেস্বরের আগে দুই গাড়ি এক সাথে চললে থামতে হবে এমন রাস্তা রাখবো না। এসময় হুইপ এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলের পেছনের আরেকটি গেইট স্থাপনের পদক্ষেপের নেয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি খানপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থার জন্য একশ’ কোটি টাকার বরাদ্ধের ঘোষণা দেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লীড প্লাটিনাম সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মিথিলা গ্রুপের আয়োজনের তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুইপ বাবু বলেন, এই গরীব দেশ আজ এমন এক জায়গায় চলে গেছে যা দেখে আজ চীন আমাদের সাথে প্রেম করতে চায়। আমেরিকাও আমাদের সাথে প্রেম করতে চায়, সম্পর্ক রাখতে চায়। কারণ বঙ্গবন্ধু এমন একজন মানুষ (শেখ হাসিনা) আমাদের জন্য রেখে গেছেন, তিনি ঠিক থাকলে এদেশের আপামর জনসাধরণের ভাগ্যে চাকা আল্লাহ ঘুরিয়ে দিবেন।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান টয়েস, পরিচালক মাহাবুব খান হিমেল, মেয়র সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাহিদা মোশাররফ হোসেন ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »