বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :

আড়াইহাজারে ২০ কেজি গাজাসহ পিকাআপ চালক ও হেলপার আটক

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪৬২ Time View

আড়াইহাজারে তল্লাশী চালিয়ে একটি পিকআপ ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় পিকআপ জব্দ করা হয়, সেই সাথে পিকআপ চালক মোঃ রাজু মিয়া (৩৬) ও হেলপার মো. শুক্কুর আলী (৩৪) কে আটক করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট সংলগ্ন যাত্রীছাউনীর সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ীতে তল্লাশী চালানোর সময় এ ঘটনাটি ঘটে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলা হতে এনে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশে বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছে।

এব্যাপারে আড়াইহাজার থানার ওসি মো. আহসানউল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে জানিয়েছেন, আটককৃত চালক ও হেল্পার এর নামে থানায় মামলা করা হয়েছে। তাদের কোর্টে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »