বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

আড়াইহাজারে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

আড়াইহাজারে পোশাক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) ওই নারী শ্রমিক বাদী হয়ে রেজাউল করিমের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলাটি করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব মামলার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী রূপগঞ্জের ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। বাড়ি থেকে ওই কারখানায় বাসে যাতায়াত করতেন তিনি। পোশাক কারখানার আসা যাওয়ার পথে বিশনন্দী চালারচর গ্রামের ছলিমউদ্দিনের ছেলে রেজাউল করিমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ছুটি পেলেই ওই নারীকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন রেজাউল। গত ২৫ আগস্ট রাতে রেজাউল ফোন করে তাকে বিয়ে করার কথা বলে আড়াইহাজার পৌরসভা বাজারের আব্বাস মার্কেটের নিচে যেতে বলেন।

পরে সেদিন রাতে ওই নারী সেখানে গেলে তাকে আব্বাস মার্কেটের তৃতীয় তলায় একটি কক্ষে নিয়ে যান রেজাউলে। কাজী আসতেছে বলে কালক্ষেপণ করে রুমের দরজা বন্ধ করে দেন তিনি। এ সময় ওই নারী শ্রমিক আঁচ করতে পেরে বাড়ি চলে যাওয়ার চেষ্টা করেন।

পরে তাকে থাপ্পড় মেরে খাটে ফেলে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রেজাউল পালিয়ে যান। পরবর্তীতে রেজাউল তার লোকজন দিয়ে ওই নারীকে ঘটনা প্রকাশ না করে মীমাংসা জন্য হুমকি দিতে থাকেন।
এরপর গত ৪ সেপ্টেম্বর দুপুরে রেজাউল আবারও বিয়ের আশ্বাস দিয়ে মামলা না করার জন্য ওই নারীকে চাপ দেন।

বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা থানায় যাওয়ার পরামর্শ দেন। পরে বুধবার সকালে থানায় গেলে ওই নারীর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »