বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবককে পৃথক দুটি ধারায় ১৭ বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৮৭ Time View

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবককে পৃথক দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এরমধ্যে একটি ধারায় ১০ বছর ও অপর ধারায় ৭ বছর। উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন নামের আরেকজনকে খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন শহরের মিশনপাড়া এলাকার সলিমুল্লাহ রোডের বাসিন্দা নাজির হোসেন বাবুলের ছেলে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৪ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে নাজমুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়। সেই মামলার বিচার কাজ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »