বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তিন তিন বার ভোটের নামে এ দেশের মানুষের সাথে ছিনিমিনি খেলেছে। এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছি। এ সরকারও জনগনের সাথে প্রতারণা করলে তাদেরও খেসারত দেওয়ার হুশিয়ার উচ্চারণ করেন তিনি।
দেশ চালাতে ব্যার্থ হওয়ায় গদি ছেড়ে দেওয়ার আহবান জানান সংসদের বিরোধী দলীয় উপনেতা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকালে ঢাকা থেকে যাত্রা করে লং মার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।