রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১৯ Time View

‎বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আগামী দিনের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আজ বুধবার (২৯ জুলাই) থেকে সিদ্ধিরগঞ্জে শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি ক্যাশলেস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভার আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ শাখা।

‎ক্যাশলেস লেনদেনের পরিধি বিস্তার এবং ‘বাংলা কিউআর’-এর সহজ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

‎কর্মসূচির উদ্বোধনী দিনে সিদ্ধিরগঞ্জ শাখার প্রধান মোহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যলয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার মো. সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যলয়ের সহকারী মহাব্যবস্থাপক সোনিয়া জাহান ও শিবু মার্কেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো: মাহবুবুর রহমান (টনি)।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টানবাজার শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান ভুইয়া, ফতুল্লা শাখার ব্যবস্থাপক লায়লা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন উক্ত শাখার অপারেশন ম্যানেজার গাজী মোঃ শহীদুল আলম।

‎প্রধান অতিথির বক্তব্যে মো. সালাউদ্দিন বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’ চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একক কিউআর কোড ব্যবহার করে দ্রুত, সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »