বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৩ Time View

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে প্রায় ৬১৩ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন ও বাজারজাতকরণের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(১) ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দিগুবাবুর বাজারের সুমন স্টোর থেকে ২১০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিসমিল্লাহ স্টোর থেকে ২৫৮ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা এবং সিদ্দিক স্টোর থেকে ১৪৫ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৬১৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »