বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককেই হত্যা: গ্রেপ্তার ৩ ফতুল্লায় গ্যাস বি.স্ফো.র.ণ: একই পরিবারের পাঁচজন দ.গ্ধ বন্দরের স.ন্ত্রা.সী ক্যা.ডার সোহেল গ্রেফতার আমরা ওসমান পরিবার দ্বারা সকল হত্যার বিচার চাই: রফিউর রাব্বি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির

ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৩ Time View

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হওয়ার একদিন পর মারা গেছেন সবজি বিক্রেতা মো. কালাম (৩৫)। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া তার শ্বাসনালীও মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালামের স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সায়মার শরীরের ৬০ শতাংশ, কথার ৫২ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং মুন্নার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় একই পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »