মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককেই হত্যা: গ্রেপ্তার ৩ ফতুল্লায় গ্যাস বি.স্ফো.র.ণ: একই পরিবারের পাঁচজন দ.গ্ধ

রাতের আঁধারে ঘোড়া জ.বা.ই করে গরুর মাংস বলে বিক্রি: অভিযানে ২০টি জীবিত ঘোড়া উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩১ Time View

রূপগঞ্জে রাতের আঁধারে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূর্বাচল উপশহরের একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি প্লটে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল অসাধু ব্যবসায়ী গভীর রাতে প্রায় ২০টি ঘোড়া ওই নির্জন স্থানে নিয়ে আসে। পরে সেগুলো জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি চলছিল। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করা হয়। তবে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানায়।

খবর পেয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে পূর্বাচলের নির্জন এলাকাগুলোকে ব্যবহার করে রাতের আঁধারে ঘোড়া এনে জবাই করে আসছিল। পরে সেই মাংস গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকান ও কিছু রেস্তোরাঁয় সরবরাহ করা হতো। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, “ভোরে ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র এসব ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করছিল।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »